Description
আপনার ভিডিও এডিটিং ওয়ার্কফ্লোকে করুন আরও সহজ ও দ্রুত!
ভিডিওতে ম্যানুয়াল সাবটাইটেল যোগ করা বা বড় স্ক্রিপ্ট দেখে এডিট করার সময় বারবার উইন্ডো পরিবর্তন করা অত্যন্ত বিরক্তিকর। এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এলো MR-Notepad। এটি একটি কাস্টম CEP এক্সটেনশন, যা সরাসরি আপনার Adobe Premiere Pro-এর ভেতরে একটি স্মার্ট নোটপ্যাড প্যানেল যুক্ত করে দেয়।
কেন MR-Notepad আপনার এডিটিং প্যানেলে থাকা জরুরি?
-
স্মার্ট ও রেসপন্সিভ উইন্ডো: আপনি এই প্যানেলটিকে প্রিমিয়ার প্রোর যেকোনো জায়গায় ড্র্যাগ করে লক (Dock) করতে পারবেন। প্যানেল ছোট বা বড় করলে এর ভেতরের টেক্সট স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে।
-
অটো-সেভ টেকনোলজি: স্ক্রিপ্ট লিখতে লিখতে হঠাৎ প্রিমিয়ার প্রো বন্ধ হয়ে গেলেও ভয়ের কিছু নেই! আপনার শেষ লেখা প্রতিটি শব্দ স্বয়ংক্রিয়ভাবে সেভ থাকবে।
-
চোখের সুরক্ষায় ডার্ক মোড: অ্যাডোবির নিজস্ব কালার প্যালেট অনুসরণ করে এর ডিজাইন করা হয়েছে, যা দীর্ঘসময় কাজ করলেও চোখের ক্লান্তি কমায়।
-
সহজ ইনস্টলেশন: Windows 10 এবং 11 অপারেটিং সিস্টেমে Premiere Pro 2023 বা তার ওপরের/নিচের যেকোনো ভার্সনে এটি খুব সহজেই ইনস্টল করা যায়।
প্যাকেজের ভেতরে যা যা পাচ্ছেন:
-
MR-Notepad প্লাগইন ফোল্ডার (Ready to install)
-
সহজে ইনস্টল করার জন্য একটি Step-by-Step গাইডলাইন (Instruction File)
-
লাইফটাইম ব্যবহারের সুবিধা।
আজই ডাউনলোড করুন MR-Notepad এবং আপনার সাবটাইটেল এডিটিং স্পীড বাড়িয়ে নিন দ্বিগুণ!

Reviews
There are no reviews yet.